ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দীর্ঘ ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ৯ ডিসেম্বর রাতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। ২০০৭ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রুপ নিয়েছিলো। ব্রিজটাউনে দুই ঘণ্টার বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। পরবর্তীতে ৩৩ ওভারের পর আবারও বৃষ্টি নামলে ৪০ ওভারে নেমে আস ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়া পেসার ম্যাথু ফোর্ডের তোপে ৪৯ রানে ৫ উইকেট হারায় ইংলিশরা। দুই ওপেনার ফিল সল্টকে ৪, উইল জ্যাকসকে ১৭ এবং তিন নম্বরে নামা জ্যাক ক্রলিকে খালি হাতে বিদায় করেন ফোর্ড।

এরপর হ্যারি ব্রুক ১ রানে রান আউট এবং ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারকে শূন্যতে বিদায় দেন আলজারি জোসেফ।

ষষ্ঠ উইকেটে ৯৪ বলে ৮৮ রান যোগ করে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান লিয়াম লিভিংস্টোন ও বেন ডাকেট। ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরি করা ডাকেটকে ৭১ রানে বিদায় করে জুটি ভাঙ্গেন পেসার রোমারিও শেফার্ড। হাফ-সেঞ্চুরির পথে থাকা লিভিংস্টোনকে ৪৫ রানে আউট করেন শেফার্ড।

২৮তম ওভারে ১৪২ রানে সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড। শেষ দিকে স্যাম কারানের ১২, রেহান আহমেদের ১৫, গাস অ্যাটকিনসনের অপরাজিত ২০ ও ম্যাথু পটসের অপরাজিত ১৫ রান করেন। এতে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ফোর্ড ও জোসেফ ৩টি করে এবং শেফার্ড ২টি উইকেট নেন।

বৃষ্টি আইনে ৩৪ ওভারে ১৮৮ রানের নতুন টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। ১ রান করা ব্রান্ডন কিংকে বিদায় করেন পেসার গাস অ্যাটকিনসন। দ্বিতীয় উইকেটে ৭৬ বলে ৭৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার অ্যালিক আথানাজে ও কেসি কার্টি। ৭টি চারে ৪৫ রান করা আথানাজেকে শিকার করে জুটি ভাঙ্গেন অ্যাটকিনসন।

দলীয় ৭৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আথানাজে ফেরার পর ইংল্যান্ডের স্পিনারদের ঘুর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৫ রানে পৌঁছাতেই ষষ্ঠ উইকেট পতন হয় তাদের। শিমরোন হেটমায়ারকে ১২, শেরফানে রাদারফোর্ডকে ৩ ও কার্টিকে ৫০ রানে আউট করেন জ্যাকস। অধিনায়ক শাই হোপকে ১৫ রানে থামান রেহান আহমেদ।

এরপর সপ্তম উইকেটে ৩৬ বলে অবিচ্ছিন্ন ৫৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত করেন রোমারিও শেফার্ড ও ফোর্ড। এর মাধ্যমে ১৯৯৮ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় ওয়েস্ট ইন্ডিজ।

৩টি করে চার-ছক্কায় ২৮ বলে অপরাজিত ৪১ রান করেন শেফার্ড। ১৩ রান করেন ফোর্ড। ইংল্যান্ডের জ্যাকস ২২ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ফোর্ড ও সিরিজ সেরা নির্বাচিত হন হোপ।

আগামী ১৩ ডিসেম্বর থেকে ব্রিজটাউনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০১:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩