ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর

শেরপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া বলে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। ৫ ডিসেম্বর বিকালে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনী প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।

তিনি আরও বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যাতে ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এ জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।

এর আগে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর

আপডেট সময় ০৭:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩