ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহে গরু মহিষ চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে চোর নিহত

উল্টে যাওয়া ট্রাক।ছবি: বাংলারচিঠিডটকম

উল্টে যাওয়া ট্রাক।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরু ও মহিষ ভর্তি ট্রাক উল্টে এক চোর নিহত ও আরও দুই চোর আহত হয়েছে। ৪ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

নিহত চোরের নাম হাবিবুর রহমান (৪৫)। তিনি জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হক এর ছেলে। আহত অন্য দুই সদস্য হলো, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।

স্থানীয়রা জানান, চোরাই গরু ও মহিষ নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান (৪৫) নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায় ও আরও দুইজন আহত হয়। সাথে থাকা আরও ৮-১০ জন চোর পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া (৪৮) জানান, সকালে ঘুম থেলে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার মহিষ দুটি নাই। পরে খবর পেয়ে মেলান্দহে এসে মহিষ দুটি সনাক্ত করি।

অপর গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ (৩২) জানান, রাত ৩টার দিকে আমার গোয়াল ঘর থেকে ৪টি গরু হারিয়ে যায়। রাতে খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে সেখান থেকে আমার গরুগুলো সনাক্ত করি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত চোরকে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহে গরু মহিষ চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে চোর নিহত

আপডেট সময় ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩