ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মোটরসাইকেল ব্যবহারের অনুমতি চায় সাংবাদিকদের সংগঠন আরএফইডি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নির্বাচনের সংবাদ সংগ্রহের স্বার্থে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়ে গণমাধ্যমকর্মীদের অবাধ যাতায়াত নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। ২৩ ডিসেম্বর বিকেলে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের এই সংগঠন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে চিঠি দিয়ে এই দাবি জানায়।

সংগঠনের সভাপতি সোমা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা এক নীতিমালায় বলা হয়েছে- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সাংবাদিক ও পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের অনুমোদিত এবং অনুমোদনসূচক স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রথা ও রেওয়াজ বিরোধী। কারণ অতীতের সব নির্বাচনে গণমাধ্যমকর্মীরা নির্বাচন কমিশনের সরবরাহ করা স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে তাদের নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।

চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচনের সব খবর সাধারণ মানুষের কাছে সরবরাহ করে থাকেন। যা একই সঙ্গে নির্বাচন কমিশনের জন্যও গুরুত্বপূর্ণ। সে জন্য নির্বাচনের মাঠে গণমাধ্যমকর্মীদের অবাধ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন। গণমাধ্যমকর্মীদের এই অবাধ ও নির্বিঘ্ন যাতায়াতের অন্যতম ও সহজ একটি মাধ্যম হলো মোটরসাইকেল। এ অবস্থায় মোটরসাইকেলের জন্য স্টিকার সরবরাহ না করার সিদ্ধান্ত গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বকে বিঘ্নিত ও ব্যহত করবে। চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেলের অনুকূলে স্টিকার বরাদ্দ করার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মোটরসাইকেল ব্যবহারের অনুমতি চায় সাংবাদিকদের সংগঠন আরএফইডি

আপডেট সময় ০৮:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮