ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশ ও প্রসাশনের কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মন, ভক্ত ও সাধারণ দর্শনর্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো।

বেলা গড়িয়ে পড়ার সাথে সাথে ঢাক-ঢোলের তালে রেলগেইট থেকে থানামোড় পর্যন্ত শোভাযাত্রা করেন সনাতন ধর্মালম্বিরা। পরে প্রতিমা বিসর্জন দিতে সবাই ছুঁটতে থাকে ব্রহ্মপুত্র নদের ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা ঘাটে। ধূপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ শান্তি।

এবার উপজেলায় ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পৌর শহরের ১০টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়াও পৌর এলাকার ব্রহ্মপুত্র শাখা নদ অষ্টমি খালে ১১টি প্রতিমা বিসর্জন হয়।

বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।

এ সময় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অজিৎ দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, ফায়ার সার্ভিসের ইনচার্জসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

আপডেট সময় ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩