ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

মেলান্দহে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে হাবিল (২৬) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর সকালে রায়ের বাকাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাবিল ওই গ্রামের নূর ইসলামের ছেলে। সে পেশায় একজন দালান নির্মাণ শ্রমিক ছিলেন।

২৩ অক্টোবর সকালে বাড়ির পাশের বাঁশ ঝাড়ের একটি বাঁশের সাথে হাবিলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত হাবিল এক বছর আগে পারিবারিকভাবে উপজেলার ফুলকোচা এলাকায় বিয়ে করেন। তাদের সংসার ভালোই চলছিল। এর মাঝেই গত কয়েক মাস আগে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে হাবিলের স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। হাবিল কয়েকবার তার শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গেলেও তিনি আর আসেননি। পরে এ ঘটনায় সমঝোতা করার জন্য স্থানীয়রা কয়েকবার বৈঠক করেন। এরপরও হাবিলের স্ত্রী ফিরতে চাননি।

এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নিহতের বউ নিয়ে অনেকদিন ধরে বিবাদ চলছিল। বউ না আসায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মেলান্দহে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩