ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

‘মুজিব-একটি জাতির রূপকার’ সারাদেশে শুভমুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর

বাংলারচিঠিডটকম ডেস্ক

বহু প্রতীক্ষিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১২ অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির ‘প্রিমিয়ার শো’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং চলচ্চিত্রটির শিল্পীরা প্রধানমন্ত্রীকে আর্কাইভে অভ্যর্থনা জানান।

এ মাসের প্রথম দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে ট্রেলার উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, ১৩ অক্টোবর থেকে সারাদেশে প্রায় দুইশ’ পর্দায় দেখা যাবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ চলচ্চিত্র।

গত ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে ‘বেললাইট বক্স সিনেমা ৭’ প্রেক্ষাগৃহে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সিনেমাটির প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। এর আগে ২০২২ সালের ১৯ মে হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালকে সাথে নিয়ে প্রাথমিক ট্রেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দুটির প্রধানগণ, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ ও সহশিল্পীরা টরেন্টো ও কান, দুই আয়োজনেই যোগ দেন। এর আগে ৩১ জুলাই বাংলাদেশে সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়।

সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

‘মুজিব-একটি জাতির রূপকার’ সারাদেশে শুভমুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর

আপডেট সময় ০৯:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩