ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের কৃতী সন্তান সামছুন নাহার

সামছুন নাহার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ইউআরসি ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন জামালপুরের কৃতী সন্তান সামছুন নাহার। শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে ২ অক্টোবর বিভাগীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন সামছুন নাহার।

সামছুন নাহার ২০২২ সালের ১৭ জানুয়ারি থেকে নেত্রকোনা সদর উপজেলার রিসোর্স সেন্টারে ইন্সস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সুনামের সঙ্গে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার মৃত মো. আব্দুল ওয়াদুদের ছোট মেয়ে। তিনি দুই কন্যা সন্তানের জননী। তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার স্ত্রী। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গোলাম মোস্তফা সুনামের সঙ্গে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামছুন নাহার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি ও বিএসসি এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে এমএসসি পাস করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের কৃতী সন্তান সামছুন নাহার

আপডেট সময় ১০:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩