ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১৩

বাংলারচিঠিডটকম ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া শহরের একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ১১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

সরকারি সংবাদ মাধ্যম ও স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানান। খবর এএফপি’র।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, আল হামদানিয়ায় একটি বিয়ের হলরুমে আগুন লেগে ১১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ২৭ সেপ্টেম্বর ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজার খানেক অতিথি ছিলেন।

উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়া শহরের অবস্থান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১৩

আপডেট সময় ০৪:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩