ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মাদক সেবন নিয়ে বিবাদে সহকর্মীর হাতে খুন হন লিটন

গ্রেপ্তার রাকীব ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে লিটন মুরমু (২৫) নামে এক আদিবাসী যুবকের ক্লুলেস হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহকর্মী রাকীব ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। ২৯ আগস্ট বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, ঘটনার মাত্র চারদিনের মাথায় আদিবাসী শ্রমিক লিটন মুরমুর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিসহ ছয়জন আদিবাসী শ্রমিক দিনাজপুর থেকে এসে নালিতাবাড়ীর সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজে শ্রমিকের কাজ করছিল। গত ২৪ আগস্ট রাতে বেতনের টাকা ও মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মী রাকীব ইসলাম লোহার রড দিয়ে লিটনের মাথায় আঘাত করে হত্যা করে। সে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. সাইদুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হকসহ অন্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সকালে শেরপুরের নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজের নির্মাণাধীন সম্প্রসারিত অংশ থেকে লিটন মুরমুর লাশ উদ্ধার করে পুলিশ। লিটন দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর সভার মাগরাই গ্রামের বাসিন্দা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদক সেবন নিয়ে বিবাদে সহকর্মীর হাতে খুন হন লিটন

আপডেট সময় ০৯:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩