ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বন্যহাতি তাড়াতে শেরপুরে জগ লাইট বিতরণ

স্থানীয়দের মাঝে বিনামূল্যে জগ লাইট বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীর গারো পাহাড়ে বসবাসকারি বন্যহাতির উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয়দের মাঝে বিনামূল্যে অর্ধশতাধিক জগ লাইট বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকার বনরাণী রিসোর্টে জেলা পরিষদের অর্থায়নে ওইসব জগ লাইট বিতরণ করা হয়।

এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান জেবুন নাহার শাম্মী। এ দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রীও তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, সার্ভেয়ার সাইফুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি সদস্য জাহিদুল হক মনির, ঝিনাইগাতী বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন আরমান মাসুদ, কাংশা ইউপি সদস্য মুসা মিয়া, রহমত আলী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বন্যহাতি তাড়াতে শেরপুরে জগ লাইট বিতরণ

আপডেট সময় ০৯:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩