ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির ছিলেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরের সভাপতিত্বে ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর আর্মি, শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন প্রমুখ।

সভায় জামালপুরের পুলিশ সুপার মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে ও অশ্লীলতা সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা

আপডেট সময় ০৮:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩