ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মো. এহ্সানুল হক।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিমামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ স্লোগান সামনে রেখে জামালপুর সদর উপজেলার সভা কক্ষে স্থানীয় পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকে শক্তিশালীকরণ ও আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই সদর উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. এহ্সানুল হক। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সদর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, শরিফপুর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম তালুকদার, লক্ষ্মীরচর ইউপি সদস্য লিলি আক্তার, আসক জেলা কমিটির সভাপতি জাকির হোসেন খান, সহসভাপতি আইনজীবী বিপ্লব দে, সহকারী পরিচালক কাউছার আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে আইন সহায়তা কেন্দ্র (আসক)।

মতবিনিময় সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিবগণ, সাংবাদিকসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ অংশ নেন।

প্রধান অতিথি জেলা ও দায়রা জজ তাঁর বক্তব্যে বলেন, আমরা জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বেতন ভোগ করি। অথচ অসহায়, নির্যাতিত, বিচারপ্রার্থী দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে অনিহা দেখাই। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি থাকলেও নিয়মিত মিটিং হয় না। দরিদ্র মানুষের আইনগত সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি কমিটির মিটিং নিয়মিত করে প্রতি তিনমাস পর পর জেলা লিগ্যাল এইড কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান। সরকারি অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করাও সংশ্লিষ্টদের দায়িত্ব। জেলা ও দায়রা জজ মহোদয় প্রতিমাসে উপজেলা পর্যায়ে একবার হলেও উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় করার অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩