ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করেন না : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না।

২২ জুলাই নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে বাধাগ্রস্থ করেতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত সাড়ে ১৪বছর আন্দোলন করে সফল হতে পারেনি, আগামী ৪ মাসে ও সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল শক্তি এদেশের জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। রক্ত ঝরিয়ে বা আন্দোল করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, জ্বালাও-পোড়াও করতে আসবে সে হাত ভেঙ্গে দেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসি ও দক্ষ নেতা এদেশে জন্মায় নাই। তিনি ৩ ঘন্টা ঘুমান বাকী সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েক জন নেতার মধ্যে তিনিও একজন।

ওবায়দুল কাদের বলেন, আজ দারিদ্র নিরসনের জন্য বাংলাদেশ অনুসরনীয়। শেখ হাসিনা যতক্ষন ক্ষমতায় আছেন ততক্ষন আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এমনকি কারো কাছে মাথা নত করে না। এমন সাহসি উচ্চারন কোন নেতার মুখে কখনো শোনা যায় নি।

সরকারের সকল উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা

শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করেন না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩