ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শ্রীবরদীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে হাজেরা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৬ জুলাই সকালে উপজেলার হাঁসধরা গ্রামে আব্দুল বাতেনের পুকুর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

হাজেরা বেগম ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাবদুল শেখের স্ত্রী।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে হাজেরা ওই বাড়িতে বসবাস করছিলেন। শাবদুল শেখের মৃত্যুশোকে হাজেরা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ১৬ জুলাই ভোরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে বাড়ির পাশে আব্দুল বাতেনের পুকুরে তার লাশ ভাসতে দেখেন। এসময় আশপাশের লোকজন পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করেন।

মৃতের মেয়ে স্বাধীনা বেগম ও রাশেদা বেগম জানান, প্রায় বিশ বছর আগে তার বাবা মারা যান। তারা দুই বোন। তার বাবার মৃত্যুর পর থেকেই মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বৃদ্ধার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার এসআই রাশেদুল ইসলাম। তিনি বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীবরদীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৫:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩