ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

বিএনপি দেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা : ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুরে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বিএনপি বাংলাদেশের বার বার ক্ষতি করেছে, আর তা মেরামত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে দলটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষতি করতে চাইছে।

জামালপুরে ইসলামপুরে সাম্প্রাতিক হয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং নদী ভাঙ্গন কবলে অসহায় পরিবারের মাঝে এইচ আর খান ফাউন্ডেশনের উদ্যোগে হামদার্দ ফাউন্ডেশন ও ওয়াকফ এস্টেট এবং মসজিদে তাকওয়া সোসাইটির সার্বিক সহযোগিতায় ৯ জুলাই দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৩৭০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে আমাদের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগ সরকারের সাহসী ও বলিষ্ঠ ভূমিকা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে। দেশবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড দমন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলো সর্বদা তৎপর রয়েছে। সরকার সংবিধান অনুযায়ী সকল নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

অনুষ্ঠানে এইচ আর খান ফাউন্ডেশনের সহ-সভাপতি আকরাম হোসেনের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বিএনপি দেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩