ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

গোপন নথির মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ৮ জুন বলেছেন, অফিস ছাড়ার পরে তার শ্রেণীবদ্ধ নথি পরিচালনার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর এই আইনি হুমকি দ্বিতীয় মেয়াদে তার হোয়াইট হাউসে ফেরার চেষ্টা বাধাগ্রস্ত করতে পারে। খবর এএফপি’র।

ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘গোপন সরকারি নথি তদন্তে দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার অ্যাটর্নিদের জানিয়েছে যে আমাকে অভিযুক্ত করা হয়েছে।’

ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিছু জানায়নি। তবে দ্য নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।

তার পোস্টে ট্রাম্প বলেছেন, তাকে ৬ জুন মিয়ামির একটি ফেডারেল আদালতে তলব করা হয়েছে।

তিনি লিখেছেন, ‘আমি কখনই ভাবিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন প্রেসিডেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে।’

বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা টাইমসকে জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিরক্ষা গোপনীয়তা বজায় রাখা, মিথ্যা বিবৃতি দেয়া এবং ন্যায়বিচারে বাধা দেওয়া।
ট্রাম্প পরের সপ্তাহে ৭৭ বছরে পা রাখবেন, তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ বারবার অস্বীকার করেছেন।

মার্কিন মিডিয়া বলেছে, ফেডারেল প্রসিকিউটররা প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীদের জানিয়েছেন যে, তিনি তার শ্রেণীবদ্ধ গোপন নথি পরিচালনার জন্য তদন্তের লক্ষ্যবস্তু হবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপন নথির মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে

আপডেট সময় ০৮:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩