ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মিশরীয় পুলিশের হামলায় ৩ ইসরাইলী সৈন্য নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : একজন মিশরীয় পুলিশের হামলায় তিন ইসরাইলী সৈন্য নিহত হয়েছে। ইসরাইল ও মিশরের সীমান্তের কাছে ৩ জুন ব্যতিক্রমী এ বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীকেও পরে হত্যা করা হয়েছে।

উভয়পক্ষের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।

ইসরাইলি সেনা সূত্রে বলা হয়েছে, নেগেভ মরুভূমির মিটজপ র‌্যামন শহরের কাছে মাউন্ট হারিফে মিশরীয় সীমান্তে একটি সেনা পোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ইসরাইলি সৈন্যকে এক মিশরীয় হামলাকারী হত্যা করেছে।

তাদের লাশ খোঁজার সময়ে তৃতীয় সৈন্যকেও হত্যা করা হয়।

সেনা বিবৃতিতে হামলাকারীকে মিশরীয় পুলিশ বলে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে ইসরাইলি সৈন্যরা হত্যা করে।

মিশরীয় সেনাবাহিনীর পূর্ণ সহায়তায় এ ঘটনার তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, নিরাপত্তা বাহিনীর একজন সদস্য মাদক চোরাকারবারীদের পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ফেলে। এ সময়ে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বিষয়টি নিয়ে মিশরের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর আরবের মধ্যে মিশরই প্রথম ইসরাইলের সাথে শান্তি স্থাপন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মিশরীয় পুলিশের হামলায় ৩ ইসরাইলী সৈন্য নিহত

আপডেট সময় ০৯:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩