ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সব বোর্ডের ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণীঝড় ‘মোখা’র কারণে সকল বোর্ডের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে।

১৪ মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে ১৫ মে তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখে দেশের সকল বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে। ১৬ মে মঙ্গলবার হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ঢাকা বোর্ডসহ সকল বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর তারিখ জানিয়ে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সব বোর্ডের ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০৯:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩