ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

ইসলামপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে সীমান্ত (৭) ও মিনাল (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৮ মে দুপুরে স্থানীয় নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ মে দুপুরে পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের ইব্রাহিম আলীর শিশুপুত্র সীমান্ত ও শুক্কুর আলীর শিশুপুত্র মিনাল বাড়ির কাছেই নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সানোয়ারা তাদেরকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির মৃত্যুতে তাদের পরিবারে এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেখতে তাদের বাড়িতে অনেক মানুষ ভিড় করেন।

পলবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার কমল বাংলারচিঠিডটকমকে জানান, শিশু দুটি পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩