ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা : রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি ড্রোন হামলায় দেশটির একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। ৪ মে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

কথিত এ ঘটনা রাশিয়া কর্তৃক ঘোষিত সাম্প্রতিক ধারাবাহিক ড্রোন হামলার অংশ। এ ব্যাপারে ৩ মে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার প্রচেষ্টার অংশ হিসেবে এমন হামলা চালানো হয়।

জরুরি পরিষেবার এক কর্মকর্তা তাস’কে বলেন, ‘একটি অজ্ঞাতনামা ড্রোন’ হামলার পর দক্ষিণ ক্রাস্নোদর অঞ্চলের ইলস্কি বসতি এলাকায় অবস্তিত তেল শোধনাগারের জলাধারে আগুনের সূত্রপাত ঘটে।

ক্রাস্নোদরের গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ বলেছেন, এ শোধনাগারের প্রায় ৪০০ বর্গ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং জরুরি পরিষেবা সংস্থার সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

পার্শ্ববর্তী ভোলনা গ্রাম এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারের জলাধারে একই ধরনের অগ্নিকাণ্ডে প্রায় ১,২০০ বর্গ মিটার এলাকা পুড়ে যায়। সেখানে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় কর্মকর্তারা একটি ড্রোন বিধ্বস্ত হওয়াকে দায়ী করে।

একই দিন মস্কো জানায়, তারা পুতিনের বাসভবনকে লক্ষ্য করে চক্কর দেওয়া দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর চেষ্টা করায় ইউক্রেনকে অভিযুক্ত করে।

এদিকে কিয়েভ জোরদিয়ে বলেছে যে কথিত ড্রোন হামলার সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। বরং তারা বলেছে, মস্কো এটি ‘নাটক, করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা : রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

আপডেট সময় ০৭:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩