ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

রাশিয়াকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে : ল্যাভরভ

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রচেষ্টা একেবারে ব্যর্থ হচ্ছে। খবর তাস’র।

২৯ এপ্রিল অনলাইলে মাল্টিপোলারিটি বিষয়ক গ্লোবাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘এটি একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে যে, ইতিহাসের গতিপথকে উল্টে দেওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ‘নিয়ম-তান্ত্রিক বিশ্ব ব্যবস্থা’ মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের স্যাটেলাইট গুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে আমি বলবো রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে একঘরে করতে পশ্চিমাদের চালিয়ে আসা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

এই সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই অনুষ্ঠান বিশ্বজুড়ে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানো রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মনোযোগ আকর্ষণ করবে এবং ন্যায্য ও আরো গণতান্ত্রিক আন্ত:রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রাশিয়াকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে : ল্যাভরভ

আপডেট সময় ০৭:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩