ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জামালপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা।ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা শহরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৩ মার্চ সকালে সিভিল সার্জন অফিস, জামালপুর ও ডেমিয়েন ফাউন্ডেশন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

নাটাবসহ সমমনা সংগঠনের সহযোগিতায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে সচেতনতামূলক এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আলোচনা সভা।ছবি: তানভীর আহমেদ হীরা

স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আহমেদ শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. স্বাগত সাহা, উপজেলা মেডিকেল অফিসার ডা. সানজিদা হোসেন প্রাপ্তি, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রানী রহমান, ডেমিয়েন ফাউন্ডেশনের আনিসুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ, সামাজিক সংগঠন এসপিকে এর মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

এ সময় বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। যক্ষ্মা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলেন বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত

আপডেট সময় ০৮:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩