ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে নারী দিবস পালিত

উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের উদ্যোগে ৮ মার্চ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর পদক্ষিণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ইউএনএফপিএ এর জামালপুর প্রতিনিধি আতাহার আলী, উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তী, পাওয়ার প্রকল্পের জেলা সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, এসডিএইচসি প্রকল্পের হিসাব রক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ। শোভাযাত্রায় সংস্থার শতাধিক কর্মী ও উপকারভোগীরা অংশ নেন।

ইউএনএফপিএ এর অর্থায়নে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পজিটিভ চেঞ্জ ইন জেন্ডার নর্মস এন্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এন্ড রেজিলেন্ট কমিউনিটস’ প্রকল্প, অক্সফামের সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোশন অফ উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস (পাওয়ার) প্রকল্প, স্ট্রমি ফাউন্ডেশনের সহায়তায় সিডস প্রকল্প, ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এপি ও এনএসভিসি প্রকল্প, বিএসআরএম এর সহায়তায় হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর কর্মী ও উপকারভোগী সদস্যরা নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’— এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে উন্নয়ন সংঘের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযানের উদ্দেশ্যে জামালপুর জেলার সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, বকশীগঞ্জে দিবসটি পালন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে নারী দিবস পালিত

আপডেট সময় ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩