ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

ডিলার খায়রুলের বিরুদ্ধে খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের বিরুদ্ধে ডিলার শর্তভঙ্গসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা পাথর্শী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভুক্তভোগী অনেক নতুন ও পুরাতন কার্ডধারীদের অভিযোগ, তাদের গত ডিসেম্বর মাসের চাল দেওয়া হয়নি। বর্তমানে চলতি সপ্তাহে মার্চ মাসের চাল নিতে গেলে ডিলার খায়রুল বাসার রাজিব এক মাসের চাল দিয়ে সুভিধাভোগীর কার্ডে দুই মাসের ঘরে বিতরণ সই-স্বাক্ষর করে। এব্যাপারে ভুক্তভোগী উপকারভাগী ক্রেতারা প্রতিবাদ করলে ডিলার রাজিব জানান, আগের মাসের চাল চেয়ারম্যান মেম্বাররা মেরে খেয়েছে।

এব্যাপারে ভুক্তভোগী কার্ডধারী স্থানীয় পাথর্শী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার জানান, ওই ডিলার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে পরিষদের সদস্যদের দোষ দিচ্ছে কেন। এটা ঠিক নয়। কারণ ওই চালের সাথে পরিষদের কোন সম্পৃক্ততা নেই।

অভিযোক্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের সাথে এব্যাপারে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফ আলী খান জানান, তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

ডিলার খায়রুলের বিরুদ্ধে খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩