ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ডিবির হাতে আটক

বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমানকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালের ফটক থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, জাহিদুল ইসলাম জুমান তার স্ত্রী ও সন্তানের চিকিসার জন্য প্রায় এক মাস ধরে ঢাকার পঙ্গু হাসপাতালে অবস্থান করছেন। তখন থেকেই তিনি তার স্ত্রী, সন্তানের চিকিসা নিয়ে ব্যস্ত রয়েছেন।

তার অবস্থান নিশ্চিত করে জামালপুর ডিবির একটি দল জুমানকে জামালপুর পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য আটক করে রাতেই জামালপুরে নিয়ে আসেন।

পরে তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২ ফেব্রুয়ারি দুপুরে আটককৃত উপজেলা ভাইস চেয়ারম্যান জুমানকে জামালপুর আদালতে পাঠিয়েছে জেলা ডিবি।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ঢাকাতির ঘটনা ঘটে। এঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ডিবির হাতে আটক

আপডেট সময় ০৬:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩