ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে সওদাগর আলী (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি সকাল ৬টায় মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে এঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, অসুস্থ সওদাগর আলী ১৩ জানুয়ারি ভোরে নিজ বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এসময় আগুন তার কাপড়ে লেগে যায়। অসুস্থ থাকায় চিৎকারও করতে পারেন নি। এক পর্যায়ে আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যান সওদাগর আলী।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জু ঘটনার স্বীকার করে জানান, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড ছিলেন। অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হতো। সকালে তীব্র শীতে আগুন ধরিয়ে শীত নিবারণের সময় তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে দুপুরে তাকে দাফন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু!

আপডেট সময় ০৬:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩