ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

মেসিকে আমন্ত্রণ ব্রাজিলের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফুটবলের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলকে চির প্রতিদ্বন্দ্বী মানা হলেও বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তারা বিশ্বকাপ জয়ের পর সেলেসাওদের অভিনন্দন ঠিকই পেয়েছে। এমনকি আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার নেপথ্যের কারিগর মেসিরকে নিজ দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে মারাকানায় আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলিয়ানরা। কিংবদন্ততী মেসির পায়ের ছাপ তারা সংরক্ষণ করতে চাইছে।

মারাকানা স্টেডিয়ামের ‘হল অব ফেমে’ কিংবদন্তী বেশ কয়েকজন ফুটবলারেরই পায়ের ছাপ সংরক্ষিত আছে। যাদের মধ্যে আছেন ব্রাজিলের পেলে, রিভেলিনো, গারিঞ্চা,পর্তুগালের ইউসেবিও, জার্মানীর ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রোনালদো নাজারিও, চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার দিয়ান পেটকোভিচ প্রমুখ। মেসিকে পায়ের ছাপ দিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে চিঠি পাঠিয়েছে মারাকানা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্রাজিলের সরকারি সংস্থা স্পোর্টস সুপারিনটেনডেন্ট।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটাই মেসির প্রথম বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা।

সংস্থাটির সভাপতি আদ্রিয়ানো সান্তোস বলেছেন, ‘মেসি এরই মধ্যে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ফুটবল মাঠে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। তিনি ফুটবল ইতিহাসেরই অংশ। মারাকানায় তার পায়ের ছাপ রাখার মধ্য দিয়ে সম্মান জানানো হবে। মেসি বল পায়ে অসামান্য প্রতিভাবান একজন ফুটবলার। আর এ কারনেই মেসির প্রতি শ্রদ্ধা জানাতে চায় মারাকানাও।’

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এর আগে ১৯৫০ ও ২০১৪ সালের বিশ^কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কোপা ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

মেসিকে আমন্ত্রণ ব্রাজিলের

আপডেট সময় ০১:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২