ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন

শেরপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর নেতাদের সংগঠন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরে কিশোর দলনেতাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিশোর, কিশোরীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের কৈশোর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দলনেতাদের সচেতনতা ও সংগঠন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ ২০ ডিসেম্বর শেরপুরে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন চরপক্ষীমারী মুক্তিযোদ্ধা আতিউর রহমান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এসডিএইচসি প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া, এ.ই. প্রকল্প সহায়ক রোকন মিয়া প্রমুখ।

প্রশিক্ষণে ২০ জন কিশোর, কিশোরী অংশ নেন।

প্রশিক্ষণে বিভিন্ন সামাজিক ইস্যুর ওপর বিশ্লেষণমূলক আলোচনা করা হয়। এছাড়া ক্লাব বা সংগঠনের উন্নয়ন, অগ্রগতির জন্য ব্যবস্থাপনা ও পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

জানা যায়, শারীরিক ও মানসিক বিকাশ এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখা, মাদক, বাল্যবিয়ে, যৌনহয়রানী প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি ও অসঙ্গতি নিরসনে প্রশিক্ষণার্থীদের ধারণায়ন করা হয়।প্রশিক্ষণটি চরপক্ষীমারী মুক্তিযোদ্ধা আতিউর রহমান উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

স্প্রীহা বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ৫টি গ্রামে ৫টি কিশোর ও ৫টি কিশোরী ক্লাব গঠন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২৫০ জন কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে নিয়মিত সভা, প্রশিক্ষণ, ক্রীড়ানুষ্ঠানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী

শেরপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর নেতাদের সংগঠন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২