ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুলে পিঠা উৎসব

ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা।ছবি: বিল্লাল হোসাইন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে জামালপুরে শুরু হয়েছে দুইদিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব। ১৭ ডিসেম্বর দুপুরে শহরের বেলাটিয়া শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসব উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি গ্রুপ ক্যাপটেন শেখ মো. শফিকুল ইসলাম, কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম, উপাধ্যক্ষ শওকতুজ্জামান, প্রধান শিক্ষক ছালমা আক্তারসহ আরও অনেকে।

হরেক রকমের নামের পিঠা নিয়ে বিভিন্ন নামের ১৭টি স্টল উৎসবে অংশ গ্রহণ করেছে।

পিঠা উৎসব পরিদর্শন শেষে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি খুব সুন্দর একটি পিঠা উৎসবের আয়োজন করেছে। আমি এ উৎসবের উদ্বোধন করে খুবই আনন্দিত। এ প্রতিষ্ঠানের ডেকোরেশন, প্রতিটি স্টলের সৌন্দর্যে আমি মুগ্ধ। প্রাচীন ঐতিহ্য পিঠা উৎসবকে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষার্থী তথা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে অন্যান্য উৎসবসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা জ্ঞাপন করছি। আমি এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুলে পিঠা উৎসব

আপডেট সময় ০৮:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২