ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

বার্সেলোনা ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০১৩ সালে ব্রাজিলের সান্তোষ থেকে বার্সেলোনায় যোগদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে নেইমারকে খালাস দিয়েছে স্পেনের একটি আদালত।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্তোষ এফসির স্যান্ড্রো রোসেল ও নেইমারসহ নয় জনকে মামলা থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা।

বিশ্বকাপ শুরুর মাত্র একমাস আগে অক্টোবরের মধ্যভাগে নেইমারের হাইপ্রোফাইল মামলাটি শুরু হয়। শুরুতে নেইমারকে দুই বছরের জেল এবং ১০ মিলিয়ন ইউরো জরিমানা চেয়েছিল প্রসিকিউটররা। কিন্তু অক্টোবরের শেষভাগে বিষ্ময়করভাবে অভিযুক্ত সবাইকে দুর্নীতির প্রতারনা মামলার অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়।

নেইমার সান্তোষে থাকাকালে তার ৪০ শতাংশ স্পোর্টস রাইটের মালিকানায় থাকা ব্রাজিলের স্পোর্টস ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস বার্সেলোনায় খেলোয়াড় স্থানান্তরের সময় ২০১৫ সালে প্রতারনার অভিযোগে মামলাটি দায়ের করেছিল।

এতে অভিযোগ করা হয় নেইমার, বার্সেলোনা ও ব্রাজিলীয় ক্লাব যোগসাজশ করে ট্রান্সফারের প্রকৃত খরচ গোপন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

বার্সেলোনা ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

আপডেট সময় ০৯:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২