ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

২৫ নভেম্বর ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত ও নিউজিল্যান্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি শেষে ২৫ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারী ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড।

আইসিসি সুপার লিগের অংশ সিরিজের প্রথম ম্যাচটি অকল্যান্ডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়।

এখন পর্যন্ত সুপার লিগে ১৮ ম্যাচ খেলে ১৩টি জয় ও ৫টি হেরে ১২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অন্য দিকে ১৫ ম্যাচে ১১ জয় ও ৪ হারে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে নিউজিল্যান্ড।

২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে। স্বাগতিক হবার সুবাদে সরাসরি বিশ্বকাপে খেলবে ভারত। তাই সুপার লিগের পয়েন্ট টেবিলের গুরুত্ব নেই ভারতের কাছে। যে কারণেই মূলত এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে সিনিয়রদের। ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন শিখর ধাওয়ান।

ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত।

২০২০ সালের ফেব্রুয়ারির পর পথমবারের মতো ওয়ানডেতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

২৫ নভেম্বর ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত ও নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২