ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভ : পুলিশের সাথে সংঘর্ষ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবেলায় নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যতিক্রমী এ বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এই এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় লোকেরা প্রতিবাদে রাস্তায় নামে আসে। অনলাইনে পোস্ট করা ভিডিও থেকে এ কথা জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪ নভেম্বর রাত থেকে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেখা গেছে শিল্পাঞ্চল গুয়াংজুতে রাস্তায় শত শত লোক বিক্ষোভ করছে। এদের কাউকে কাউকে হাজমাত স্যুট পরা কর্মকর্তাদের সাথে ঝগড়া করতে দেখা গেছে।

ভিডিওতে বিক্ষোভকারীরা ‘আর কোন পরীক্ষা নয়’ বলে শ্লোগান দেয়।

কর্মকর্তারা অক্টোবরের শেষে এ অঞ্চলে প্রথম লকডাউন ঘোষণা করে। ১৪ নভেম্বর লকডাউনের সময় ১৬ নভেম্বর রাত পর্যন্ত বাড়ানো হয়।

ওই এলাকায় করোনা সংক্রমণ দৈনিক এক হাজারের বেশি হওয়ায় নগর কর্মকর্তারা গত সপ্তাহে নয়টি জেলার বাসিন্দাদের জন্যে গণপরীক্ষা বাধ্যতামূলক করে।

এক কোটি ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই মেগা নগরীতে মঙ্গলবারও প্রায় দুই হাজার ৩০০ লোক করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন করোনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভ : পুলিশের সাথে সংঘর্ষ

আপডেট সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২