ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বিশ্বকাপ ফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১৩ নভেম্বর অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ব্লকবাস্টার ফাইনালে বাঁধা হতে পারে বৃষ্টি। ব্রজসহ ভারি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যেতে পারে বিশ্বকাপের ফাইনাল।

ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডে’তেও বৃষ্টির হুমকি থাকছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া আবহাওয়া অফিস। সেক্ষেত্রে ফাইনালও ভেস্তে গেলে যুগ্ম চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

১১ নভেম্বর সকালে এক বিবৃতিতে ব্যুরো অব মেটিওরোলজি জানায়, ১৩ নভেম্বর ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাতের সাথে ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা (প্রায় ১০০ শতাংশ)। ব্রজঝড়ের সাথে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

১৪ নভেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। ঐদিনও ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতের সাথে ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টুর্নামেন্টে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী নকআউট পর্বে দুই দলের প্রতি ইনিংসে ১০ ওভার করে খেলা হলেই সেটিকে ম্যাচ হিসেবে ধরা হবে। যা গ্রুপ পর্বে পাঁচ ওভার করে নির্ধারিত ছিলো।

ফাইনালে ওভার কমিয়ে হলেও ম্যাচ শেষ করার অগ্রাধিকার থাকবে। ১৩ নভেম্বর খেলা শুরু হলে এবং শেষ করতে না পারলে রিজার্ভ ডেতে গড়াবে। এ ক্ষেত্রে আগের দিন যেখানে শেষ হয়েছিলো রিজার্ভ ডেতে সেখান থেকে খেলা শুরু হবে। একবার টস হয়ে গেলে ফাইনাল শুরু হিসেবে বিবেচিত হবে।

১৩ নভেম্বর খেলা শুরু হবার পর যদি বৃষ্টির কারণে পরবর্তীতে খেলা না হয়, রিজার্ভ ডে তে ম্যাচটি ২০ ওভার করেই হবে।

ফাইনালের মূল দিনে ৩০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকে। রিজার্ভ ডেতে খেলা হলে অতিরিক্ত দুই ঘন্টা থাকবে। ১৪ নভেম্বর স্থানীয় সময় বিকাল ৩ টায় শুরু হবে খেলা।

দুই দিন মিলিয়েও যদি ম্যাচের ফল না হয়। তাহলে ট্রফি ভাগাভাগি করতে হবে দু’দলকে।

২০০২-০৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত ও শ্রীলংকা। সেআসরে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী রিজার্ভ ডেতেও খেলা হবার পর ফলাফল হয়নি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল দুই দিনে শেষ হয়েছিলো।

এবারের আসরে মেলবোর্নের অনেক ম্যাচই বৃষ্টিতে পন্ড হয়। সুপার টুয়েলভে তিনটি ম্যাচ কোন লড়াই ছাড়াই পরিত্যক্ত হয়। ম্যাচগুলো হলো নিউজিল্যান্ড-আফগানিস্তান, আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

মেলবোর্নে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ম্যাচেও বৃষ্টির হানা দিয়েছে। বৃষ্টি আইনে ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছিলো আয়ারল্যান্ড।

হোবার্টে হওয়া দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের ম্যাচও কোন লড়াই ছাড়াই ম্যাচ পরিত্যক্ত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ ফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আপডেট সময় ০৭:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২