ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নকলায় পুলিশের সহযোগিতায় জুনাকি পরিবারকে ফিরে পেল

হারানো জুনাকিকে পরিবারের হাতে তুলে দিচ্ছেন নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিব। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা থানা পুলিশের সহযোগিতায় পরিবারকে ফিরে পেল জুনাকি বিশ্বাস (১২)। জুনাকি নরসিংদীর রায়পুর উপজেলার ধলিনগর এলাকার মৃত সন্তোষ বিশ্বাসের কন্যা। ৯ নভেম্বর রাতে জুনাকিকে আনুষ্ঠানিকভাবে তার ভাই বিশ্ব বিশ্বাসের কাছে বুঝিয়ে দেন থানা পুলিশ।

পুলিশ জানায়, নরসিংদীর রায়পুরার উপজেলার পিরোজকান্দির পিষির বাড়ি থেকে ৭ নভেম্বর নিখোঁজ হয় জুনাকি বিশ্বাস। ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিব পৌর শহরের উত্তর বাজার এলাকায় দোকানের পাশে বসে জুনাকিকে কাদঁতে দেখেন। পরে জুনাকিকে কেন কাদঁছে জিজ্ঞাসা করলে সে বলে আমার পরিবারকে হারিয়ে ফেলেছি এবং আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। পরে জুনাকিকে থানায় নিয়ে আসেন। পরে রায়পুর থানার সহযোগিতায় জুনাকিকে পরিবারের সাথে যোগাযোগ করে এবং তার বড় ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয় জুনাকিকে।

জুনাকি বিশ্বাস বলেন, আমি রেলগাড়ি দিয়ে ভুলে চলে আইছি। আমি মার জন্য কানতেছি। পরে এক পুলিশ আমারে থানায় আনে। অনেক কিছু খাওয়াইছে এবং কইছে তুমি কাইন্দোনা। আমি তোমার মার কাছে তোমাকে দিয়ে আসব। পরে রাইতে হঠাৎ করে দেখি আমার ভাই আমারে ডাকতাছে। পরে ভাইকে দেখে আমার অনেক খুসি লাগছে।

জুনাকির ভাই বিশ্ব বিশ্বাস বলেন, নকলা থানা পুলিশের সহযোগিতায় আজ আমার হারানো বোনকে ফিরে পেলাম। পুলিশ না থাকলে হয়তোবা আমার বোনকে আজ ফিরে পেতাম না। এখনো অনেক ভাল পুলিশ আছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, আমরা জনগণের পুলিশ হতে চাই। আজ আমরা জুনাকিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজেদেরও অনেক ভাল লাগছে। জনগণের দ্বারপ্রান্তে পুলিশে সেবা পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নকলায় পুলিশের সহযোগিতায় জুনাকি পরিবারকে ফিরে পেল

আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২