ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ : ধর্ম প্রতিমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জামালপুরের ইসলামপুর উপজেলার কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এই শিল্পের উন্নয়নে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী ৩ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদে (কাঁসারী পাড়া) পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও ইকো-সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইএসডিও’র মাধ্যমে বাস্তবায়িত ‘কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্প’ এর পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ ও কমন সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কমন সার্ভিস সেন্টারের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিমন্ত্রী বলেন, প্রায় অবলুপ্ত এই শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে এই শিল্পের সাথে যুক্ত শিল্পী ও কারিগরদের জীবন মান উন্নত হবে, ব্যবসা সফল হবে এবং ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকবে। এই কাজে এগিয়ে আসায় ইএসডিও এবং পিকেএসএফকে ধন্যবাদ জানাই। কাঁসার তৈজসপত্র উপহার সামগ্রী হিসেবে প্রচলনের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহকে যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিমন্ত্রী এসময় ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের পণ্যসামগ্রীকে দেশে-বিদেশে আরও জনপ্রিয় করে তুলতে এর প্রচার প্রসারে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মো. আব্দুস ছালাম প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২