ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

কোরীয় টিভিতে বঙ্গবন্ধুর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কোরিয়ার সরকারি কেবিএস টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়েছে।

গত ২১ অক্টোবর, কেবিএস ১ টেলিভিশন চ্যানেলে বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং তাঁর জীবনী গ্রন্থ ‘বঙ্গবন্ধু, দ্য পিপলস হিরো’র ওপর ভিত্তি করে নির্মিত একটি তথ্যচিত্র ‘রিডিং কালচার ইন ইয়াং কোরিয়ান’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে দেখানো হয়। ২ নভেম্বর এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিউলের লোটে হোটেলে অনুষ্ঠিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের কোরীয় ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি দৃশ্যও সম্প্রচার করা হয়। এই বইগুলো কোরিয়া প্রজাতন্ত্রের সাথে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচিতি হিসাবে কাজ করেছে।

কোরিয়ায় বঙ্গবন্ধুর বই প্রকাশে সফল একটি স্টার্টআপ মোরা-আল এলএলসি জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে কোরিয়ার সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এতে আরও বলা হয়, বিশেষ করে, আগামী ২০২৩ সাল উভয় দেশের জন্য একটি অর্থবহ বছর হবে, কারণ বছরটিতে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপিত হবে।

মোরা-আল এলএলসি-এর সদস্যরা ঘোষণা করেছেন যে, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে’র জন্য বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাস এবং এর অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য অর্জনগুলো গুরুত্ব সহকারে তুলে ধরার পরিকল্পনা করছে

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

কোরীয় টিভিতে বঙ্গবন্ধুর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত

আপডেট সময় ০৯:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২