ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আমজাদ হোসেন

আমজাদ হোসেন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ নভেম্বর বিকেলে গণভবনে ‘একুশে পদক’ বিজয়ী চলচ্চিত্রকার আমজাদ হোসেনের দুই পুত্রের সাথে কথা বলার পর তার চিকিৎসার দায়িত্ব নেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমানকে গণভবনে আমন্ত্রণ জানান। আমজাদ হোসেন ১৮ নভেম্বর তার নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন।

আশরাফুল আলম খোকন বলেন, ‘তাদের কাছ থেকে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন।’ এ সময় চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক উপস্থিত ছিলেন।

পরে আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পিতার চিকিৎসার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশে অথবা বিদেশে তার চিকিৎসার ব্যাপারে কোন রকম চিন্তা না করতে আমাদের আশ্বস্ত করেছেন।’

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আমজাদ হোসেন বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ চিকিৎসাধীন আছেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮