ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই, আটক ২

বকশীগঞ্জে দুই ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে গাজীরপাড়া এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

৬ অক্টোবর রাত ১টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীরপাড়া গ্রামের মৃত হাসমত আলী গাজীর ছেলে জামরুল গাজী (৪৫) দীর্ঘদিন ধরে স্থানীয় গাজীরপাড়া বাজারে ফ্লেক্সিলোড, বিকাশের মাধ্যমে লেনদেন করে আসছেন। ঘটনার রাতে হিসাব শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে গাজীর পাড়া বারেক মিয়ার বাড়ির পাশে উৎপেতে থাকা চার ডাকাত তাঁকে ঘিরে ফেলে চোখ মুখ বেঁধে ফেলার চেষ্টা করেন। ডাকাত দল এসময় জামরুল গাজীকে মুখ চেপে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী পেটাতে থাকে। একপর্যায়ে তার কাছে থাকা ৪২ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিলে তিনি ডাকচিৎকার শুরু করেন।

জামরুল গাজীর ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ওই ডাকাত দলকে ধাওয়া দিয়ে চার মধ্যে দুজনকে ধরে ফেলেন। বাকি দুজন কৌশলে পালিয়ে যায়।

৬ অক্টোবর সকালে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে আটককৃত দুই ডাকাতকে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন ঢাকার কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকার রজব আলীর ছেলে দুলাল মিয়া (৩০) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে শাকিল মিয়া (৩৫) ।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদীর অভিযোগের ওপর ভিত্তি করে আটককৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই, আটক ২

আপডেট সময় ০৭:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২