ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আইসিসির ‘মাস সেরা’ পুরস্কারে মনোনীত বাংলাদেশের নিগার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থে’ সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হবার দৌঁড়ে নারী বিভাগে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন তিনি।

তবে বাংলাদেশ নারী দলের মধ্যে প্রথম নন নিগার। গত বছরের নভেম্বরে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আখতার।

নিগারের সাথে এবার নারীদের তালিকায় অন্য দু’জন হলেন- ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্দানা।

আর পুরুষ তালিকায় সেরা হবার জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

গেল মাসেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে শক্ত হাতে নেতৃত্ব দেয়ার সাথে সাথে ব্যাট হাতে দারুন পারফরমেন্স করেছেন নিগার। আসরে ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে ১৮০ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিলো ১৫০ দশমিক ২৬। আসরের সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন নিগার।

গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি করেন হারমানপ্রিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুন ফর্মে ছিলেন মান্ধানা। তিনটি হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে ১টিতে ৯১ রানে আউট হন মান্ধানা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

আইসিসির ‘মাস সেরা’ পুরস্কারে মনোনীত বাংলাদেশের নিগার

আপডেট সময় ১০:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২