ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

করোতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পঞ্চগড় জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে ২৫ সেপ্টেম্বরের নৌকাডুবির ঘটনায় ২৭ সেপ্টেম্বর আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এ ঘটনায় এখনো অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত কমিটির প্রধান পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায় ২৭ সেপ্টেম্বর ভোর থেকে বেলা ২টা পর্যন্ত আরো ১৮ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

২৬ সেপ্টেম্বর বোদা থানার ওসি সুজয় কুমার রায় গত দুইদিনে ৫০ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

এ ঘটনাটি তদন্ত করতে ২৫ সেপ্টেম্বর রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকা ডুবিতে হতাহতের খবর আদান প্রদানে জরুরি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

করোতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জন

আপডেট সময় ০৮:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২