ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ফের সমর্থন জানালেন বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২২ সেপ্টেম্বর জাতিসংঘে বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। তবে তিনি নতুন কোন শান্তি উদ্যোগের ইঙ্গিত দেননি। খবর এএফপি’র।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাইডেন তার ভাষণে বলেন, ‘ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে দ্বি-রাষ্ট্র সমাধান ইসরাইলের ভবিষ্যত নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে এবং ফিলিস্তিন নাগরিকদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে এটি একটি উত্তম পন্থা।’ আর এটি ‘স্বাধীনতা ও সম্মানের একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ।’

গত জুলাইয়ে ইসরাইল ও পশ্চিমতীর সফর করার সময় বাইডেন একই ধরনের বক্তব্য দেন। তবে ২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থবির হয়ে রয়েছে।

বাইডেন কট্টর ইসরাইল পন্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ওয়াশিংটনের সাথে ফিলিস্তিনের সম্পর্কের উন্নতি হয়েছে। তবে ফিলিস্তিনের কিছু নাগরিক মার্কিন প্রশাসনকে অতি সাবধানতার চোখে দেখছে। তারা এক্ষেত্রে রাজনৈতিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক কর্মসূচির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ফের সমর্থন জানালেন বাইডেন

আপডেট সময় ০৭:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২