ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাস চাপায় অটোচালক নিহত, আহত ৩

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে বাস চাপায় মজনু (৬২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর বিকালে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। এদের মধ্যে জোবেদা নামে এক মহিলার অবস্থা আশংকাজনক। তার বাড়ি জামালপুরের দিগপাইত গ্রামে।

স্থানীয়রা জানায়, বিকালে ঢাকা থেকে আগত যমুনা পরিবহন নামে একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস শহরের খোয়ারপাড় শাপলা চত্ব¡র হয়ে বকশীগঞ্জ যাওয়ার পথে ব্যাটারিচালিত দুইটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক মজনু ঘটনাস্থলেই মারা যায়। সেইসাথে ওই দুই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ওসি বসির আহমেদ বাদল জানান, বাসের চালক কৌশলে পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস চাপায় অটোচালক নিহত, আহত ৩

আপডেট সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২