ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

নকলায় বজ্রপাতে নিহতের দুই পরিবারকে আর্থিক সহায়ত প্রদান

নকলায় বজ্রপাতে নিহতের দুই পরিবারকে আর্থিক সহায়ত প্রদান করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে নিহতের দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন । ৬ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের স্বজনদের হাতে নগদ ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলামসহ নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ৬ সেপ্টেম্বর সকালে বৃষ্টির সময় দুইজন বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। জেলা প্রশাসক সালেহা আক্তার স্যারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ এ টাকা হস্তান্তর করেন।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর সকালে বৃষ্টির সময় বজ্রপাতে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম অপি (৩০) বীজতলা থেকে আমন ধানের চারা তোলার সময় নিহত হন ও নদীতে মাছ ধরতে গিয়ে চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫) নিহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

নকলায় বজ্রপাতে নিহতের দুই পরিবারকে আর্থিক সহায়ত প্রদান

আপডেট সময় ০৬:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২