ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

জামালপুরে নবজাতকের স্বাস্থ্য বিষয়ক সংবাদ তৈরির কর্মশালা শুরু

কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে নবজাতকের স্বাস্থ্যের ওপর গণমাধ্যমকর্মীদের সংবাদ তৈরির কৌশল বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালা ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। ইউনিসেফের আর্থিক সহায়তায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেছে। জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা এতে অংশ নিয়েছেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা হাকিম শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মঞ্জুরুল আলম, সহকারী পরিচালক মাসুদ আলম ভূঁইয়া, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার।

জামালপুরে কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম কর্মশালায় অংশ নেন। কর্মশালা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুরে নবজাতকের স্বাস্থ্য বিষয়ক সংবাদ তৈরির কর্মশালা শুরু

আপডেট সময় ০৫:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮