ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে বিএডিসি’র কর্মকর্তার বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হিমাগারের উপপরিচালক (বীজ আলু) খলিলুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে (১৩) বলাৎকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ১ আগস্ট ওই কিশোরের পিতা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। ২ আগস্ট জেলা সদর হাসপাতালে ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে ওই কর্মকর্তা সতর্কতার সাথে অফিস করলেও আজ বুধবার অফিসে না এসে গাঁ ঢাকা দিয়েছেন।

খলিলুর রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০-২৫ দিন আগে শহরের শেরীব্রিজ সংলগ্ন বিএডিসি (আলু বীজ) হিমাগারের শ্রমিক সর্দার শরাফত আলীর মাধ্যমে উপপরিচালক খলিলুর রহমানের কোয়ার্টারে কাজের ছেলে হিসেবে কার্ম শুরু করে সদর উপজেলার পূর্ব মনকান্দা গ্রামের দরিদ্র পরিবারের ওই কিশোর। এরপর উপপরিচালক খলিলুর রহমান নানা প্রলোভনে ওই কিশোরকে বলাৎকার করে। সেই সাথে বিষয়টি প্রকাশ না করতে ভয়ভীতি দেখায়।

এ নিয়ে বলাৎকারের শিকার কিশোর তার মা-বাবাকে বিষয়টি না জানালেও মন খারাপ করে থাকতো। ওই অবস্থায় গত ১ আগস্ট সকাল ১০টায় ওই কিশোর কাজে যাওয়ার পর উপপরিচালক খলিল কোয়ার্টারের দ্বিতীয় তলায় তার বসবাসের কক্ষে নিয়ে যায়। পরে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে খাটের উপর শুইয়ে তার পরনের প্যান্ট খুলে জোরপূর্বক বলাৎকার করে।

পরে কিশোর কান্নাকাটি করতে করতে কোয়ার্টার থেকে বের হয়। এ সময় অফিসের স্টাফ ও অফিসে যাতায়াতকারী লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ঘটনা ফাঁস করে দেয়। পরে খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পান। ওইদিনই কিশোর পুত্রকে নিয়ে থানায় গিয়ে উপপরিচালক খলিলকে একমাত্র আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার বিষয়ে জানতে বিএডিসির উপপরিচালক খলিলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

আজ বুধবার রাতে জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন জানান, ওই কিশোরের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ সময় তিনি পরীক্ষার বিষয়ে কোন মতামত না দিয়ে জানান, রিপোর্ট দিতে ৪-৫ দিন সময় লাগবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন দেবনাথ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভিকটিমের পরিধেয় প্যান্ট-শার্টসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে। এছাড়া মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীরও জবানবন্দি গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে বিএডিসি’র কর্মকর্তার বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ

আপডেট সময় ০৭:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২