ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৫৩ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আগের দিনও এই রোগে ৩ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭৫ জন। আগের দিন ৫ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৮৭ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৭ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৬.৫৩ শতাংশ

আপডেট সময় ০৯:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২