ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট চলছে

কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট চলছে। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হন।

ভোট দিতে আসা ভোটাররা জানান, দীর্ঘ ১১ বছর পর নির্বাচনে তারা শান্তিপূর্ণ ভোট প্রদান করতে পেরে খুশি। ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছেন বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য।

উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ৫৩২। এর মধ্যে মহিলা ৭ হাজার ২৫৫ ও পুরুষ ৭২৭৭। কেন্দ্র ১০টি ও ভোট কক্ষ ৫০টি। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা ১৪ জনসহ ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট চলছে

আপডেট সময় ০১:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২