ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

ইসলামপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি।

গ্রেপ্তার আসামি।

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা। ১৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. শরিফ উদ্দিন ওরফে শরফুদ্দিন (৬০)। তিনি ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামের মৃত বাক্কা মিয়ার ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ১৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি চুরি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি মতিঝিল থানার মামলা নং-১০২(০৬) ৯৮, জিআর নং-৩০৮০/৯৮,ধারা- ৩৭৯ দঃ বিঃ অভিযুক্ত।

র‌্যাব জানায়, আসামিকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

ইসলামপুরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২