ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন-হুই

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া তাদের দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে। ১১ জুন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দেয়। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষমতাসীন দলের এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিতে চোয়িকে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি কট্টরপন্থী সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিউনের স্থলাভিষিক্ত হন।

ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারদর্শী পেশাদার কূটনীতিক চোয়ি যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চলাকালে কিমের ঘনিষ্ঠ সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বৈঠকে উত্তর কোরীয় নেতার সঙ্গী ছিলেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যানয়ে অনুষ্ঠিত এ দুই নেতার বৈঠক কোন চুক্তি ছাড়াই ভেঙ্গে যাওয়ার রাতে তিনি সাংবাদিকদের সাথে এক বিরল প্রশ্নোত্তরের আয়োজন করে ওই ব্যর্থ আলোচনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন।

তিনি বলেন, ‘আমি মনেকরি যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব প্রত্যাখান করে সুবর্ণ সুযোগ হারিয়েছে।’

আর তখন থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ে। ফলে সাম্প্রতিক মাসগুলোতে কিমের সরকার আলোচনার টেবিলে ফিরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ব্যাপারে কোন সাড়া দেয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন-হুই

আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২